লোড হচ্ছে...
২০২১ সালের ২৬ ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে নুরুল হক শেখের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়।
২০ দিন আগে

দুদক জানায়, অনুসন্ধানে মো: রফিকুল ইসলামের নামে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর ও ২৯ লাখ ১৭ হাজার ৬৬০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪২ লাখ ৩৭ হাজার ৬৬০ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ ৭০ লাখ ৩২ হাজার ৪৯৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬৬ লাখ ১১ হাজার ৫৬৫ টাকা। ফলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৯৯ হাজার ২১১ টাকা।
২০ দিন আগে

প্রলয় কুমারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানীর ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের যাবতীয় ফৌজদারি দায় থেকে অবসান/অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।
২১ দিন আগে

এজাহারে বলা হয়, নওশেরুল ইসলামের মোট সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। বিপরীতে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। ফলে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অনুসন্ধানে পাওয়া যায়।
২১ দিন আগে

নঈম নিজাম দুই কোটি আট লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২৮ দিন আগে


